বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…
গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৩৩ জনকে আটক করা হয়েছে। মহানগরীর থানা ও ডিবি পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ৩৩ জনকে আটক করে।
আজ শনিবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যামে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরী বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে আভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ৩৩ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৪ জন, রাজপাড়া থানা-০১ জন, চন্দ্রিমা থানা-০৩ জন, মতিহার থানা-০৩ জন, কাটাখালী থানা-০২ জন, বেলপুকুরথানা-০১জন, পবা থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৩জন, দামকুড়া থানা-০৪ জন ও ডিবি পুলিশ ১১ জনকে আটক করে। যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভুক্ত আসামী ও ০৭ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজতে হতে মোট ১৯.২ গ্রাম হেরোইন ও ১ কেজি ৭৫৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্দে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।