বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…
গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৬ জনকে আটক করা হয়েছে।
রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে এই ১৬ জনকে আটক করে।
আজ সোমবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা পুলিশ গত ২৪ ঘন্টায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ১৬ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০২ জন, রাজপাড়া থানা-০২ জন, চন্দ্রিমা থানা-০৩ জন, মতিহার থানা-০১ জন, কাটাখালী থানা-০২ জন, বেলপুকুর থানা-০১ জন, পবা থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০২ জন ও দামকুড়া থানা-০২ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে ০৬ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৫ জন গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদ্বয়ের হেফাজত হতে মোট ১৯.৫ গ্রাম হেরোইন, ২৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।