গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগর পুলিশের অভিযানে আটক ২৭

🗓 Monday, 4 October 2021

👁️ ২২ বার দেখা হয়েছে

🗓 Monday, 4 October 2021

👁️ ২২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগর পুলিশের অভিযানে মোট ২৭ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ২৭ জনকে আটক করে।
আজ সোমবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ২৭ জনকে অটক করে।
আটকৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৪ জন, রাজপাড়া থানা- ০১ জন, চন্দ্রিমা থানা-০৪ জন, মতিহার থানা-০৩ জন, কাটাখালী থানা-০১ জন, বেলপুকুর থানা-০২ জন, শাহমখদুম থানা-০১ জন, পবা থানা-০৫ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৩ জন ও মহানগর গোয়েন্দা পুলিশ-০৩ জনকে আটক করে।
এদের মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ১৪ জনকে মাদকদ্রব্যসহ এবং অন্যান্য অপরাধে ০৩ জনকে আটক করা হয়।

মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৫৭.৮ গ্রাম হেরোইন, ১৫ বোতল ফেন্সিডিল ও ১৮৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর