বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…
রাজশাহী মহানগর পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ৪৬ জনকে আটক করা হয়েছে। মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ৪৬ জনকে আটক করে।
আজ শনিবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ৪৬ জনকে অটক করে।
আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৯ জন, রাজপাড়া থানা-০৬ জন, চন্দ্রিমা থানা-০২ জন, মতিহার থানা-০৫ জন, কাটাখালী থানা-০২ জন, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানা-০২ জন, পবা থানা-০৫ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৩ জন, কর্নহার থানা-০৭ জন, দামকুড়া থানা-০১ জন ও মহানগর গোয়েন্দা পুলিশ-০৩ জনকে আটক করে। এদের মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ২৪ জনকে মাদকদ্রব্যসহ এবং অন্যান্য অপরাধে ১০ জনকে আটক করা হয়।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট, ২৬৫ গ্রাম গাঁজা, ১৪.৪ লিটার দেশী মদ, ১ লিটার ফেন্সিডিল ও ১০১.৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আটককৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।