বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আক্তারি আলমের প্রতিবেদনে…
রাজশাহী মহানগরীতে গত ২৪ ঘন্টায় পুলিশের অভিযানে মোট ২৪ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও গোয়েন্দা পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ২৪ জনকে আটক করে।
আজ বুধবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ২৪ জনকে অটক করে।
আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৮ জন, রাজপাড়া থানা-০২ জন, চন্দ্রিমা থানা-০২ জন, মতিহার থানা-০১ জন, কাটাখালী থানা-০৩ জন, পবা থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০২ জন, কর্ণহার থানা-০১ জন, দামকুড়া থানা-০২ জন ও মহানগর গোয়েন্দা পুলিশ-০২ জনকে আটক করে। এদের মধ্যে ১৩ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ০৭ জন মাদকদ্রব্যসহ এবং অন্যান্য অপরাধে ০৪ জনকে আটক করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৩৫.২৫ গ্রাম হেরোইন ও ০৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।