গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে আটক ১৪ জন

🗓 Sunday, 22 August 2021

👁️ ২১ বার দেখা হয়েছে

🗓 Sunday, 22 August 2021

👁️ ২১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ১৪ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ১৪ জনকে আটক করে।

আজ রোববার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ১৪ জনকে অটক করে।
বোয়ালিয়া মডেল থানা-০৪ জন, রাজপাড়া থানা-০১ জন, চন্দ্রিমা থানা-০১ জন, কাটাখালী থানা-০১ জন, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানা-০১ জন, পবা থানা-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০১ জন, দামকুড়া থানা-০১ জন ও ডিবি পুলিশ-০১ জনকে আটক করে। যার মধ্যে ০৫ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ০৯ জন মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৪২.৫ গ্রাম হেরোইন, ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর