বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আক্তারি আলমের প্রতিবেদনে…
রাজশাহী মহানগর পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ২২ জনকে আটক করে।
আজ শনিবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ২২ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৫ জন, রাজপাড়া থানা-০২ জন, চন্দ্রিমা থানা-০২ জন, মতিহার থানা-০১ জন, কাটাখালী থানা-০২ জন, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানায়-০১ জন, এয়ারপোর্ট থানা- ০২ জন, পবা থানায়-০৫ ও মহানগর গোয়েন্দা পুলিশ-০১ জনকে আটক করে। এদের মধ্যে ০৮ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ০৬ জনকে মাদকদ্রব্যসহ এবং অন্যান্য অপরাধে ০৮ জনকে গ্রেফতার করা হয়।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ২৭ গ্রাম হেরোইন ও ৩৫ এম্পুল প্যাথিড্রিন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।