বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আক্তারি আলমের প্রতিবেদনে…
গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগর পুলিশের অভিযানে মোট ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ২২ জনকে গ্রেফতার করে।
আজ সোমবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ২২ জনকে গ্রেফতার করে।
আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৩ জন, চন্দ্রিমা থানা-০১ জন, মতিহার থানা-০২ জন, কাটাখালী থানা-০১ জন, বেলপুকুর থানা-০১ জন, এয়ারপোর্ট থানা- ০১ জন, পবা থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০১ জন, কর্ণহার থানা-০১ জন, দামকুড়া থানা-০১ জন ও মহানগর গোয়েন্দা পুলিশ-০৯ জনকে আটক করে। এদের মধ্যে ০৩ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ১০ জনকে মাদকদ্রব্যসহ এবং অন্যান্য অপরাধে ০৯ জনকে গ্রেফতার করা হয়।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৩ গ্রাম হেরোইন, ৬০৯ গ্রাম গাঁজা ও ০৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।