গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে আটক ১৬ জন

🗓 Wednesday, 12 January 2022

👁️ ২৯ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 12 January 2022

👁️ ২৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগর পুলিশের অভিযানে মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ১৬ জনকে আটক করে।
আজ বুধবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ১৬ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৭ জন, রাজপাড়া থানা-০১ জন, চন্দ্রিমা থানা-০১ জন, মতিহার থানা-০১ কাটাখালী থানা-০১ জন, বেলপুকুর থানা-০১ জন, পবা থানা-১জন কাশিয়াডাঙ্গা থানা-০১ জন ও মহানগর গোয়েন্দা পুলিশ-০২ জনকে আটক করে। এদের মধ্যে ০৮ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ৩ জনকে মাদকদ্রব্যসহ এবং অন্যান্য অপরাধে ০৫ জনকে আটক করা হয়।

মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ২৫০ গ্রাম গাঁজা ও ৩০ পিস পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর