গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে আটক ৩৯

🗓 Tuesday, 31 August 2021

👁️ ৭ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 31 August 2021

👁️ ৭ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ৩৯ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ৩৯ জনকে আটক করে।

আজ মঙ্গলবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ৩৯ জনকে অটক করে।

আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-১৪ জন, রাজপাড়া থানা-০৩ জন, চন্দ্রিমা থানা-০৬ জন, মতিহার থানা-০২ জন, কাটাখালী থানা-০২ জন, বেলপুকুর থানা-০২ জন, শাহমখদুম থানা-০১ জন, পবা থানা-০৩ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৪ জন, কর্ণহার থানা-০১ জন ও দামকুড়া থানা-০১ জনকে আটক করে। যার মধ্যে ১৪ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ১৯ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৬ জন গ্রেফতার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৬৫ গ্রাম হেরোইন, ৮১ পিস ইয়বা ট্যাবলেট, ১০ লিটার চোলাইমদ ও ১৫৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর