বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…
গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৩ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ১৩ জনকে আটক করে।
আজ রবিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ১৩ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০২ জন, রাজপাড়া থানা-০১ জন, চন্দ্রিমা থানা-০১ জন, মতিহার থানা-০২ জন, কাটাখালী থানা-০২ জন, বেলপুকুর থানা-০১ জন, পবা থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০১ জন ও দামকুড়া থানা-০২ জনকে আটক করে। যার মধ্যে ০৪ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৭ জন গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদ্বয়ের হেফাজত হতে মোট ২৭.৫০ গ্রাম হেরোইন ও ০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।