গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে মৃত্যু আরো ৮

🗓 Wednesday, 22 September 2021

👁️ ১৫ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 22 September 2021

👁️ ১৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরো ৮ জনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৮ জন মৃত্যু বরণ করেন। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১ জন ও উপসর্গ নিয়ে ৭ জন চিকিৎসাধীর অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃতদের মধ্যে রাজশাহীর ৩ জন, নওগাঁর ২ জন এবং চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও কুষ্টিয়ার ১ জন করে বাসিন্দা রয়েছেন। মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে।

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১২৩ জন রোগী ভর্তি রয়েছেন। আর হাসপাতালের করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে ২৪০টি।

রাজশাহী জেলা সিভিল সার্জন জানান, গতকাল মহানগর ও জেলায় ৩২৮ টি করোনার নমুনা পরীক্ষা করে ২৫ জন শনাক্ত হয়েছে। যা শতকরা ৭.৬২ ভাগ। এর আগে গত পরশু ছিল ৪.২৭ ভাগ।
গত আগস্ট মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৩৫৪ জন রোগী মৃত্যুবরণ করেন।

 

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর