গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরো ৪ মৃত্যু

🗓 Tuesday, 5 October 2021

👁️ ২০ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 5 October 2021

👁️ ২০ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরো ০৪ জনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ০৪ জন মৃত্যু বরণ করেন। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে দুইজন ও উপসর্গ নিয়ে দুইজন মৃত্যুবরণ করেন। মৃতদের মধ্যে রাজশাহীর দুইজন ও পাবনার দুইজন বাসিন্দা রয়েছেন। মৃত ব্যাক্তিদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে।

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৮৫ জন রোগী ভর্তি রয়েছেন। আর হাসপাতালের করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে ২৪০ টি।

রাজশাহী জেলা সিভিল সার্জন জানান, গতকাল মহানগর ও জেলায় ৩২১ টি করোনার নমুনা পরীক্ষা করে ১৩ জন শনাক্ত হয়েছে। যা শতকরা ৪.০৪ ভাগ। এর আগে গত পরশু ছিল ৬.০৪ ভাগ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর