বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনার উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই জন মৃত্যু বরণ করেন। মৃত ব্যক্তি দুই জন চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার বাসিন্দা ছিলেন। মৃত ব্যক্তিদের স্বাস্থ্যবিধি মেনে দাফন সম্পন্ন করতে বলা হয়েছে।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১২ জন নতুন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৫০ জন রোগী ভর্তি রয়েছেন। আর হাসপাতালের করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে ১০৪ টি।
রাজশাহী জেলা সিভিল সার্জন জানান, গতকাল মহানগর ও জেলায় ১০৯ টি করোনার নমুনা পরীক্ষা করে এক জনও সনাক্ত হয়নি। এর আগে গত পরশু সনাক্তের হার ছিল ২.৮৩ ভাগ।