গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে মৃত্যু ২

🗓 Saturday, 27 November 2021

👁️ ৩৯ বার দেখা হয়েছে

🗓 Saturday, 27 November 2021

👁️ ৩৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মৃত্যু বরণ করেন। মৃত ব্যক্তিরা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা ছিলেন। মৃত ব্যক্তিদের স্বাস্থ্যবিধি মেনে দাফন সম্পন্ন করতে বলা হয়েছে।

বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৩৭ জন রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৭ জন, উপসর্গ নিয়ে ২৫ জন এবং করোনা ধরা পড়েনি এরকম ৫ জন রোগী ভর্তি রয়েছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন ৩ জন রোগী ভর্তি হয়েছেন। আর হাসপাতালের করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে ১০৪ টি।

রাজশাহী জেলা সিভিল সার্জন জানান, গতকাল মহানগর ও জেলায় ৯৭ টি করোনার নমুনা পরীক্ষা করে ১ জনী সনাক্ত হয়নি। যা শতকরা ০ ভাগ। এর আগে গত পরশু ছিল ২.৪৬ ভাগ।

 

 

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর