বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আক্তারি আলমের প্রতিবেদনে…
গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে একজন নারীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় একজন নারীর মৃত্যু হয়েছে। মৃত নারী পাবনা জেলার বাসিন্দা ছিলেন এবং স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন করতে বলা হয়েছে।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে নতুন ১ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৯ জন রোগী ভর্তি রয়েছেন। আর হাসপাতালের করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে ১০৪ টি।
রাজশাহী জেলা সিভিল সার্জন জানান, গতকাল মহানগর ও জেলায় ১৪০ টি করোনার নমুনা পরীক্ষা করে দুইজন সনাক্ত হয়েছে। যা শতকরা ১.৪২ ভাগ। এর আগে গত পরশু ছিল ০.০ ভাগ।