গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলে করোনার উপসর্গে ২ জনের মৃত্যু

🗓 Wednesday, 22 December 2021

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 22 December 2021

👁️ ১৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনার উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা রাজশাহী ও নাটোর জেলার বাসিন্দা ছিলেন এবং স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন সম্পন্ন করতে বলা হয়েছে।

গত ২৪ ঘন্টায় হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে নতুন ৬ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২৩ জন রোগী ভর্তি রয়েছেন। আর হাসপাতালের করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে ১০৪ টি।

রাজশাহী জেলা সিভিল সার্জন জানান, গতকাল মহানগর ও জেলায় ১০৫ টি করোনার নমুনা পরীক্ষা করে একজন সনাক্ত হয়েছে। যা শতকরা ০.৯৫ ভাগ। এর আগে গত পরশু ছিল ১.৪৪ ভাগ।

 

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর