গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলে করোনায় নেগেটিভ হয়ে মৃত্যু ১ জন

🗓 Tuesday, 11 January 2022

👁️ ২১ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 11 January 2022

👁️ ২১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা নেগেটিভ হয়ে চিকিৎসাধীন অবস্থায় চাঁপাইনবাবঞ্জের ০১ জনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালে করোনায় নেগেটিভ হয়ে চিকিৎসাধীন অবস্থায় একজন মৃত্যু বরণ করেন। মৃত ব্যক্তিকে স্বাস্থ্যবিধি মেনে দাফন সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ০৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২৬ জন রোগী ভর্তি রয়েছেন। আর হাসপাতালের করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে ১০৪ টি।
রাজশাহী জেলা সিভিল সার্জন জানান, গতকাল মহানগর ও জেলায় ১৬৭ টি করোনার নমুনা পরীক্ষা করে ২৩ জন সনাক্ত হয়েছে। যা শতকরা ১৩.৭৭ ভাগ। এর আগে গত পরশু মহানগর ও জলোয় ১৮১ টি করোনার নমুনা পরীক্ষা করে ১৩ জন সনাক্ত হয়েছে যা শতকরা ৭.১৮ ভাগ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর