গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরো ৭ জনের মৃত্যু

🗓 Sunday, 29 August 2021

👁️ ২৩ বার দেখা হয়েছে

🗓 Sunday, 29 August 2021

👁️ ২৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরো ৭ জনের মৃত্যু হয়েছে।

আজ রবিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৭ জন মৃত্যু বরণ করেন। এদের মধ্যে আক্রান্ত ২ জন ও উপসর্গ নিয়ে ৪ জন এবং নেগেটিভ হওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় ১ জন মৃত্যুবরণ করেন। মৃতদের মধ্যে রাজশাহীর ৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, নাটোরের ১ জন ও নওগাঁর ১ জন বাসিন্দা রয়েছেন। মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে।

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৩০ জন নতুন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে করোনার আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৭৬ জন রোগী ভর্তি রয়েছেন। আর হাসপাতালের করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে ৪১৮টি।

রাজশাহী জেলা সিভিল সার্জন জানান, গতকাল মহানগর ও জেলায় ৩৯৩ টি করোনার নমুনা পরীক্ষা করে ৫৯ জন শনাক্ত হয়েছে। যা শতকরা ১৫.০১ ভাগ। এর আগে গত পরশু ছিল ৮.৩৩ ভাগ।
গত জুলাই মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৫৩১ জন রোগী মৃত্যুবরণ করেন।

 

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর