গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরো ২২ জনের মৃত্যু

🗓 Thursday, 22 July 2021

👁️ ৪১ বার দেখা হয়েছে

🗓 Thursday, 22 July 2021

👁️ ৪১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরো ২২ জনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ২২ জন মৃত্যু বরণ করেন। মৃতদের মধ্যে আক্রান্ত হয়ে ৭ জন, উপসর্গ নিয়ে ১৫ জন মৃত্যুবরণ করেন।

মৃতদের মধ্যে রাজশাহীর ১০ জন, নাটোরের ৬ জন, পাবনার ৪ জন ও নওগাঁ ২ জন বাসিন্দা রয়েছেন। মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৩১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। আর হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে বর্তমানে ৪৩৪ জন রোগী ভর্তি রয়েছেন। আর হাসপাতালের করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে ৫১৩টি।

রাজশাহী জেলা সিভিল সার্জন জানান, গতকাল মহানগর ও জেলায় ৭২ টি করোনার নমুনা পরীক্ষা করে ২৭ জন সনাক্ত হয়েছে। যা শতকরা ৩৭.৫ ভাগ। এর আগে গত পরশু ছিল ১১.২৫ ভাগ। একদিনের ব্যবধানে সনাক্ত বেড়েছে শতকরা ২৬.২৫ ভাগ।

রাজশাহী

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর