গত ২৪ ঘন্টায় রাজশাহী হাসপাতালের করোনা ইউনিটে আরো ১৩ জনের মৃত্যু

🗓 Saturday, 3 July 2021

👁️ ২৮ বার দেখা হয়েছে

🗓 Saturday, 3 July 2021

👁️ ২৮ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

 

গত ২৪ ঘন্টায় করোনার আক্রন্তে ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জন মৃত্যু বরণ করেন। এদের মধ্যে আক্রান্ত ৫ জন ও উপসর্গ নিয়ে ৮ জন মৃত্যুবরণ করেন। মৃতদের মধ্যে রাজশাহীর ৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, নাটোর ৩ জন, নওগাঁর ১ জন ও পাবনার ১ জন বাসিন্দা রয়েছেন। মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে।

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৬১ জন নতুন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪৭৮ জন রোগী ভর্তি রয়েছেন। আর হাসপাতালের করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে ৪০৫টি।

রাজশাহী জেলা সিভিল সার্জন জানান, গতকাল মহানগর ও জেলায় ৩৭৪ টি করোনার নমুনা পরীক্ষা করে ১০০ জন সনাক্ত হয়েছে। যা শতকরা ২৬.৭৪ ভাগ। এর আগে গত পরশু ছিল ৩৬.৮৫ ভাগ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর