বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনায় আক্রন্তে ও উপসর্গ নিয়ে আরো ১৮ জনের মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৮ জন মৃত্যু বরণ করেন।
এদের মধ্যে আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গ নিয়ে ১২ জন এবং করোনা নেগেটিভ হওয়ার পরে ১ জন মৃত্যুবরণ করেন। মৃতদের মধ্যে রাজশাহীর ৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, নাটোর ৩ জন, নওগাঁর ৪ জন, পাবনার ১ জন ও কুষ্টিয়ার ১ জন বাসিন্দা রয়েছেন। মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৬৯ জন নতুন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪৯৫ জন রোগী ভর্তি রয়েছেন। আর হাসপাতালের করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে ৪০৫টি।
রাজশাহী জেলা সিভিল সার্জন জানান, গতকাল মহানগর ও জেলায় ৯০১ টি করোনার নমুনা পরীক্ষা করে ২৮০ জন সনাক্ত হয়েছেন। যা শতকরা ৩১.০৭ ভাগ। এর আগে গত পরশু ছিল ৩২.২৫ ভাগ। একদিনের ব্যবধানে সনাক্ত কমেছে শতকরা ১.১৮ ভাগ।