বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে হাসনাত হাকিম প্রতিবেদনে…
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা ইউনিটে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়।
এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে রাজশাহীর ১ জন ও নাটোরের ১ জন এবং উপসর্গ নিয়ে রাজশাহীর ১ জন মৃত্যু বরণ করেন। মৃত ব্যক্তিকে স্বাস্থ্যবিধি মেনে দাফন সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে নতুন ৭ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৫৮ জন রোগী ভর্তি রয়েছেন। আর হাসপাতালের করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে ১৪৬ টি।
এদিকে, রাজশাহী জেলা সিভিল সার্জন জানান, গতকাল মহানগর ও জেলায় ৩২২ টি করোনার নমুনা পরীক্ষা করে ৭১ জন সনাক্ত হয়েছে। যা শতকরা ২২ দশমিক ০৫ ভাগ। এর আগে গত পরশু ছিল ২৮ দশমিক ৯৪ ভাগ। যা একদিনের ব্যবধানে সনাক্ত কমেছে ৬ দশমিক ৮৯ ভাগ