গত ৫ বছর ধরে রামেক হাসপাতালে সাংবাদিক প্রবেশ করতে না দেয়ায় ক্ষমা চেয়ে যা বললেন স্বাস্থ্যের মহাপরিচালক
বিস্তারিত দেখুন ভিডিও লিংকে:
আজ রোববার বেলা ১১ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন ও উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খোরশেদ আলম।
এসময় তিনি বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল করোনা রোগের চিকিৎসায় ভাল কাজ করছে। ঢাকার অনেক হাসপাতালের চেয়ে এখানকার ব্যবস্থাপনা ভাল। অন্যান্য রোগের চিকিৎসা এবং অপারেশন আগের চেয়ে একটু কমলেও বেশ ভাল হয়েছে।
তিনি আরো বলেন, করোনার টিকার নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী দেবেন। তবে টিকা আবিস্কার হলে বাংলাদেশ যাতে সাথে সাথে পেতে পারে সে হোমওয়ার্ক আমরা করছি। টিকা আবিস্কার হলে আমরাও পাব।
এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ফরিদ হোসেন মিয়া, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী, রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. গোপেন্দ্রনাথ আচার্য, রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জামিলুর রহমান প্রমূখ।
