গাজায় ব/র্বর হ/ত্যা/যজ্ঞের প্রতিবাদে রাবিতে ছাত্রদলের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…
গাজায় চলমান ইতিহাসের নৃ/শংসতম গণহত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহম্মেদ রাহী, সিনিয়র যুগ্ম আহব্বায়ক রাশেদ আলী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসানসহ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তাগন বলেন, দখলদার ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে গাজার চিহ্ন মুছে ফেলতে নারকীয় হ/ত্যা/য/জ্ঞে মেতে উঠেছে। আন্তর্জাতিক বিশ্ব এখনো এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে। দ্রুত সময়ের মধ্যে ইসরাইলের গ/ণ/হ/ত্যা বন্ধে পদক্ষেপ নিতে হবে। ইসরাইলের উপর কূটনীতিক চাপ সৃষ্টির জন্য সরকারের প্রতি আহবান জানান তারা।
