গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, দেখা নেই সূর্যের; তবুও বেড়েছে তাপমাত্রা

🗓 Thursday, 10 February 2022

👁️ ২০ বার দেখা হয়েছে

🗓 Thursday, 10 February 2022

👁️ ২০ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে হাসনাত হাকিম প্রতিবেদনে

মাঘের শেষপ্রান্তে এসেও শীতে কাঁপছে দেশের বিভিন্ন জেলার মানুষ।

তবে উত্তরের জেলা রাজশাহীতে ভোর থেকে সকাল অবধি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, আর সারাদিনে সূর্যের দেখা না মিললেও তাপমাত্রা অনেকটা বেড়েছে।

বৃহস্পতিবার রাজশাহী আবওহাওয়া অফিস জানায়, গতকালের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.০।

অর্থাৎ একদিনের ব্যবধানে প্রায় ৩.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.৮। ভোর রাত সাড়ে ৩টা থেকে সকাল ১০ টা পর্যন্ত মোট বৃষ্টিপাত হয়েছে ৩ মিলিমিটার।

সকাল ৬ টায় বাতাসের আদ্রতা ছিলো শতকরা ৯৭ ভাগ। তবে মেঘ কেটে গেলে আগামী দুয়েক দিনের মধ্যেই সূর্যের দেখা মিলতে পারে; এমনটাই জানায় আবওহাওয়া অফিস।

নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আবওহাওয়ার এমন পরিস্থিতিতেও নগরবাসীর জীবনযাপন, যান চলাচল স্বাভাবিক রয়েছে। সকালের পর থেকে মানুষের কর্মজীবনে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর