গোদাগাড়ী পৌর নির্বাচনে ধানের শীষ প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

🗓 Saturday, 13 February 2021

👁️ ৪ বার দেখা হয়েছে

🗓 Saturday, 13 February 2021

👁️ ৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…

 

রাজশাহীর গোদাগাড়ী পৌর নির্বাচনে ধানের শীষ প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় গোদাগাড়ী বিএনপির কার্য়ালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ধানের শীষের মেয়র প্রার্থী গোলাম কিবরিয়া রুলু। তিনি বলেন, মেয়র নির্বাচিত হলে অগ্রধিকার ভিত্তিতে গোদাগাড়ী পৌরসভার সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের ব্যবস্থা করা হবে। তিনি গোদাগাড়ী পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মাদরাসার উন্নয়নসহ মৌলিক সমস্যাগুলো সমাধানের মাধ্যমে আধুনিক পৌরসভা গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এছাড়া তিনি অভিযোগ করে বলেন, এবার ইভিএম পদ্ধতিতে গোদাগাড়ী পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সম্পূর্ণ নতুন এই পদ্ধতির ভোট গ্রহণ নিয়ে ভোটারসহ আমাদের শংকা রয়েছে। তারপরও দেশের নির্বাচন প্রক্রিয়াকে সহযোগিতা করতে আমরা নির্বাচনে অংশ নিয়েছি।

এছাড়া মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দীন, পৌর বিএনপির আহ্বায়ক মজিবুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মালেক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ মোহাম্মদ মহসিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম সাওয়াল, পৌর যুবদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান, ৬ নং মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল কবির টুকু সহ স্থানীয় নেতা-কর্মীরা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর