ঘরে বসেই সুপেয় পানি পান করবেন দুর্গাপুর পৌরবাসী: সাংসদ মনসুর

🗓 Tuesday, 16 February 2021

👁️ ৪ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 16 February 2021

👁️ ৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…

 

রাজশাহীর পুটিয়া-দূর্গাপুর আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান বলেছেন দুর্গাপুর পৌরবাসী এখন থেকে ঘরে বসেই সুপেয় পানি পান করবেন। সারাদেশে ৩১টি পৌরসভায় পানি সাপ্লাইয়ের বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে দুর্গাপুর পৌরসভা রয়েছে।

গতকাল দুর্গাপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আগামীতে পৌরবাসীর আর কোন পানি সংকট থাকবে না। বাড়ি বাড়ি ওয়াটার সাপ্লাইয়ের মাধ্যমে পানি পৌছায়ে যাবে। এটা দেশরন্ত প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার। দেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হচ্ছে। রাস্তা-ঘাট ব্রীজ কালভাট সহ অফিস আদালতও আধুনিকায়ন করা হচ্ছে। এটা দেশরন্ত প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দুরদর্শীতার মাধ্যইমে সম্ভব হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবা খাতুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহিদুল হক, প্রকৌশলী খলিলুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেলাল হোসাইন, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাচ্চু, ঝাঁলুকা ইউপি চেয়ারম্যান মোজাহার আলী মন্ডল, কিসমত গণকৈড় ইউপি চেয়ারম্যান আফসার আলী মোল্লা, জয়নগর ইউপি চেয়ারম্যান সমসের আলীসহ স্থানীয় নেতাকর্মিরা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর