বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…
সরকারের চলমান লকডাউনে রাজশাহীতে বাড়ানো হয়েছে বাড়তি বিধি-নিষেধ।
এ উপলক্ষ্যে আজ বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, জেলা ‘করোনা ভাইরাস’ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল জলিল। এসময় জেলা সিভিল সার্জন ডা. কায়ইম তালুকদার ও রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদসহ জেলা ‘করোনা ভাইরাস’ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত পরবর্তি ঘোষনা না দেওয়া পর্যন্ত দোকান-পাট ও শপিংমল বন্ধ রাখতে হবে। সন্ধ্যা ৭টার পর জরুরী প্রয়োজন ছাড়া লোকজনের চলাচলে নিষেদ্ধাজ্ঞা, সকল সভা-সমাবেশ নিষিদ্ধ ও সকল বিনোদন কেন্দ্র বন্ধ। তবে জরুরী সেবা সংশ্লিষ্ট্য প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি আম ও অন্যান্য কাঁচা মাল পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এছাড়াও সরকারি নির্দেশনা অনুযায়ী গণপরিবহন চলবে বলে জানান জেলা প্রশাসক।
এছাড়া হাসপাতাল, ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারসহ জরুরি পরিষেবা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এছাড়া আম ব্যবসা ও পরিবহনসহ সব ধরনের কৃষি পণ্য নিষেধাজ্ঞার বাইরে থাকবে। আন্তঃজেলা বাস ও দূরপাল্লার বাসসহ গণপরিবহন কঠোর নিষেধাজ্ঞার বাইরে থাকবে। তবে জেলাজুড়ে কঠোর স্বাস্থ্যবিধি মানাতে কাজ করবে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ টিম ও পুলিশ বাহিনীর সদস্যরা।