চাঁদা না পেয়ে শহীদ মুক্তিযোদ্ধার নাতিকে জেলে দেয়ার প্রতিবাদে রাজশাহীর কাটাখালীতে মানববন্ধন

🗓 Friday, 22 January 2021

👁️ ১৪ বার দেখা হয়েছে

🗓 Friday, 22 January 2021

👁️ ১৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকেঃ

 

চাঁদা না পেয়ে শহীদ মুক্তিযোদ্ধার নাতিকে জেলে দেয়ার প্রতিবাদে রাজশাহীর কাটাখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় কাটাখালী বাজারে পুঠিয়া উপজেলার শহীদ মুক্তিযোদ্ধার নাতি মো. রাসেলের কাছ থেকে চাঁদা না পেয়ে নির্যাতন করে জেলে পাঠানোর প্রতিবাদে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কাটাখালী পৌরসভা শাখার আয়োজনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে কাটাখালী পৌর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি ওয়ালি আহমেদ নয়নের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পবা উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাফিউল নেহাল, কাটাখালী শাখার সাধারণ সম্পাদক সাগর আলী, উপদেষ্টা তারিক জামিলসহ অন্যান্য নেতৃবৃন্দ ।

এসময় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে নির্যাতনকারিদের কখনোই ছাড় দেয়া যাবে না। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি করে বলেন- নির্যাতনকারি রাজশাহী জেলা ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব খান ও পুঠিয়া উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে বহিস্কার ও শাস্তি দিতে হবে এবং অবিলম্বে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য রাসেলের মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি দিতে হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর