চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে আট জনকে পুশইন করেছে বিএসএফ

শেয়ার করুন

বিস্তারিত দেখুননিচের ভিডিও লিংকে  অনিন্দীতার প্রতিবেদনে…

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সীমান্ত দিয়ে আট জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ। বিজিবি তাদের আটক করেছে।

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আজ মঙ্গলবার ভোরে তাদের আটক করা হয়। তাদের ভোলাহাটের চাঁনশিকারী সীমান্ত দিয়ে ভোর সাড়ে ৪টার দিকে বিএসএফ চারজন নারী ও চারজন পুরুষকে পুশইন করেছে। তারা সবাই বাংলাদেশি এবং চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীসহ বিভিন্ন জেলার বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে।

বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদের জন্য চাঁনশিকারী বিজিবির সীমান্ত ফাঁড়িতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ভোলাহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানান ৫৯ বিজিবির অধিনায়ক।