চারঘাটে অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

🗓 Monday, 23 August 2021

👁️ ৭৯ বার দেখা হয়েছে

🗓 Monday, 23 August 2021

👁️ ৭৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

রাজশাহীর চারঘাট উপজেলায় বসুন্ধরা গ্রুপ ইন্ড্রাস্ট্রির পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আমাদের চারঘাট প্রতিনিধি নজরুল ইসলাম বাচ্চু জানান, আজ সকালে মেরামতপুর গ্রামের তৎকালীন লিলি সিনেমা হল চত্বরে বসুন্ধরা গ্রুপ এর আর্থিক সহযোগিতায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ৩ শত জন অসহার হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম।
এসময় পৌরমেয়র একরামুল হক, কালের কন্ঠের রাজশাহী ব্যুরো প্রধান রফিকুল ইসলাম রফিক, বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে শুভ সংগঠনের পরিচালক জাকারিয়া জামান, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, জামাল উদ্দীন, মহিলা কাউন্সিলর রানি বেগম, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রায়হানুল হক রানা, চারঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাচ্চুসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকমীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর