জাতীয় মৎস সপ্তাহ-২০২১ উপলক্ষে রাজশাহীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

🗓 Saturday, 28 August 2021

👁️ ৫ বার দেখা হয়েছে

🗓 Saturday, 28 August 2021

👁️ ৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

“বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দুর করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সপ্তাহব্যাপী জাতীয় মৎস সপ্তাহ-২০২১ উপলক্ষে রাজশাহীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস দপ্তর রাজশাহীর আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও রাজশাহী স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহানা আক্তার জাহান।

সংবাদ সম্মেলনে জেলা মৎস্য কর্মকর্তা অলক কুমার সাহা মূল বক্তব্য উপস্থাপন করে বলেন, রাজশাহীতে কয়েক বছর থেকেই মাছ চাষে রীতিমতো এগিয়ে আছে। আর নতুন করে দেশের বিভিন্ন প্রান্তে তাজা মাছ সরবরাহেও প্রথম স্থানে এখন রাজশাহী জেলা। প্রতিদিন রাজশাহী জেলা থেকে ১৪০ থেকে ১৫০ টি ট্রাকে করে দুই কোটি টাকার তাজা মাছ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে। এর ফলে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ফরমালিন মুক্ত মাছ পাচ্ছেন। রাজশাহীতেও নতুন করে তৈরি হচ্ছে বেকারদের কর্মস্থান।

এসময় অন্যান্যদের মধ্যে পবা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক, জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর