বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…
আজ শনিবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জুলাই মাসে মেডিকেলের করোনা ইউনিটে মোট ৫৬৬ জনের মৃত্যু হলো।
এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, চলতি মাসের ১ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত মারা যাওয়া ৫৬৬ জনের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ১৮৪ জনের। আর শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার পর নমুনা পরীক্ষার আগেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৩৪৪ জন। এছাড়া বাকি ৩৮ জন মারা যায় করোনামুক্ত হওয়ার পরে পরবর্তি স্বাস্থ্য জটিলতা নিয়ে চিকিৎসাধীন অবস্থায়।
তিনি আরও জানান, গত জুন মাসে হাসপাতালের করোনা ইউনিটে মারা যান ৪০৫ জন। এর মধ্যে করোনা পজেটিভ হওয়ার পর মারা যান ১৮৯ জন। বাকিদের মৃত্যু হয় করোনার উপসর্গ নিয়ে নমুনা পরীক্ষার আগেই। এছাড়াও চলতি বছরের জানুয়ারিতে ২৯ জন, ফেব্রুয়ারিতে ১৭ জন, মার্চে ৩১ জন, এপ্রিলে ৭৯ জন ও মে মাসে ১২৪ জনের মৃত্যু হয় হয় বলে জানান তিনি।