জুলাই সনদের বাস্তবায়ন, গণভোট এবং পি.আর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে রাজশাহীতে জামায়াতের বিক্ষাভ সমাবেশ
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে…
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে ‘জুলাই সনদের বাস্তবায়ন, গণভোট এবং পি.আর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে রাজশাহীতে জামায়াতের বিক্ষাভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
<span;>আজ শনিবার বিকালে রাজশাহী নগরীর গণকপাড়া মোড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। গণকপাড়া মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি আলুপট্রি মোড় দিয়ে সাহেব বাজার হয়ে মালোপাড়া গিয়ে শেষ হয়।
<span;>বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী জামায়াতের আমীর ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকারের এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর ও রাজশাহী সদর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার মোহাম্মাদ জাহাঙ্গীর। এ সময় অন্যান্য নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, গণভোটের মাধ্যেমে দেশে বিপ্লব পরবর্তী মানুষের সিদ্ধান্ত নিয়ে পরবর্তী নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনুন। গণ ভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং পি আর পদ্ধতির মাধ্যমেই আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। একদলীয় শাসনব্যাবস্থা বিলুপ্ত করতে পি. আর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই। এদেশে আমরা আর কোনো একদলীয় শাসন ব্যবস্থার মধ্যদিয়ে নতুন কোনো ফ্যাসিস্টকে দেখতে চাইনা।
