টানা ১৫ দিন পর মৃত্যুশূন্য রামেক হাসপাতাল

🗓 Friday, 4 February 2022

👁️ ১৯ বার দেখা হয়েছে

🗓 Friday, 4 February 2022

👁️ ১৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে হাসনাত হাকিম প্রতিবেদনে

 

টানা ১৫ দিন পর করোনায় মৃত্যুশূন্য দিন কাটাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে সংক্রমণ এবং উপসর্গ নিয়ে কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। সর্বশেষ গতকাল পাঁচজনের মৃত্যু হয়। এর আগে গত ১৮ জানুয়ারি মৃত্যুহীন দিন কাটে করোনা ইউনিটে।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণ কিংবা সংক্রমণের উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যাননি।
রামেক হাসপাতাল ল্যাবে ১৮৮ জনের করোনার নমুনা পরীক্ষা করে করোনা ধরা পড়েছে ১০৩ জনের। একই দিনে রামেক ল্যাবে ৩৭৩ জনের নমুনা পরীক্ষায় ১০০ জনের করোনা ধরা পড়েছে। রাজশাহী জেলায় ৩১২টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৮৭টিতে। রাজশাহীতে করোনা শনাক্তের হার ৩৮ ভাগ।

এদিকে ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে আজ সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৬২ জন। গতকাল ভর্তি ছিলেন ৬৫ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩৭ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১১ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৭ জন।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর