তরুণ প্রজন্ম সাংবাদিকতায় পড়াশোনা করলেও সাংবাদিকতায় আসছেন না : প্রধান উপদেষ্টার প্রেস সচিব
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রচুর তরুণ সাংবাদিকতায় পড়াশোনা করছেন, যারা সাংবাদিকতায় আসেন না।
শুক্রবার বিকালে নগরীর একটি রেস্টুরেন্টে রাজশাহীর টেলিভিশন সাংবাদিক মাসুমা আকতারের স্মরণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত স্মরণ সভায় প্রেস সচিব বলেন, তৃণমূল সাংবাদিকতায় মাসুমা আক্তার যে উদাহরণটা তৈরি করলেন তা সামনে রেখে অনেক তরুণ সাংবাদিকতা পেশায় আসবেন। এসময় তিনি সাংবাদিক মাসুমার স্মৃতি রক্ষার্থে নারী জার্নালিস্ট অ্যাওয়ার্ড চালুর আহব্বান জাানিয়েছেন।
সড়ক দুর্ঘটনায় নিহত এখন টেলিভিশনের সাংবাদিক মাসুমা আকতারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, “সাংবাদিক মাসুমার শুন্যতা কখনোই পূরণ হওয়ার নয়। উত্তরাঞ্চলে নানান চ্যালেঞ্জ নিয়ে মাসুমা যে সাংবাদিকতা করে গেছেন তা স্মরণীয়। মাসুমা তার জীবন দশায় সাংবাদিকতায় অনেক বড় ভুমিকা রেখে গেছেন।”
শোকসভায়, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, এনটিভির রাজশাহী প্রতিনিধি শ. ম সাজু, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান আহসান হাবীব অপু ও দেশ টেলিভিশনের রাজশাহী প্রধান কাজী শাহেদ সহ রাজশাহীতে কর্মরত বিভিন্ন টেলিভিশনের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
