তিন শিফটে রুয়েটের প্রাক-নির্বাচনী ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাক-নির্বাচনী আজ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল থেকে তিনটি শিফটে প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম শিফট সকাল ৯টা থেকে ১০টা, দ্বিতীয় শিফট ১২টা থেকে ১টা এবং তৃতীয় শিফটের পরীক্ষা হয় ৩টা থেকে চারটা পর্যন্ত। আর প্রাক্-নির্বাচনী (গঈছ) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ১০০ নম্বরে। প্রতিটি ভুলের জন্য ২৫ শতাংশ নম্বর কাটা হবে। পরীক্ষার সময় থাকবে ১ ঘণ্টা।
পরীক্ষায় নির্বাচিতদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যোগ্য প্রার্থীদের ১৩ ফেব্রুয়ারি তালিকা প্রকাশ করা হবে। আর চূড়ান্ত লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ ফেব্রুয়ারি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পুরকৌশল; তড়িৎ ও কম্পিউটারকৌশল এবং যন্ত্রকৌশল অনুষদগুলোর মোট ১৪টি বিভাগে সংরক্ষিত ৫টিসহ মোট ১ হাজার ২৩৫টি আসন রয়েছে।
