তীব্র গরম ও রমজানকে কেন্দ্র করে রাজশাহী মহানগরীতে আবারও বেড়েছে ফলের দাম

🗓 Tuesday, 27 April 2021

👁️ ২০ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 27 April 2021

👁️ ২০ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আফসানা মিমির প্রতিবেদনে…

তীব্র গরম ও রমজানকে কেন্দ্র করে লকডাউনের অযুহাত দেখিয়ে রাজশাহী মহানগরীতে আবারও বেড়েছে ফলের দাম।

লকডাউনে গাড়ি বন্ধ থাকা ও প্রচন্ড গরমের মধ্যে মানুষকে রাখতে হচ্ছে রোযা। আর ইফতারে ফলের চাহিদা বেশি থাকায় রাজশাহীতে আবারও বেড়েছে ফলের দাম। রোজা শেষে ইফতারির প্লেটে ফল-ফলাদির সমাহার থাকে, আর এর সাথে যোগ হয়েছে তীব্র গরম। যে কারনে ফল বাড়তি দামে বিক্রি হচ্ছে। দাম বাড়লেও ইফতারের আগে ফলের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়।

ফল ব্যবসায়ীরা জানান, চাহিদার তুলনায় বাজারে ফলের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। সব ফলের দাম কেজিতে প্রকারভেদে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া অন্য দেশ থেকে বেশির ভাগ ফল আমদানি করতে হয়। তাছাড়া লকডাউন চলছে, তাই সরবরাহ কম। এ কারণেই মূলত ফলের দাম বেড়ে গেছে।

প্রথম রোযাতে যেখানে প্রতি কেজি খেজুর ১৫০-১০০০ টাকায় বিক্রি হত তা এখন ২০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে, আঙ্গুর ২৫০ টাকা থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। আপেল মানভেদে ২২০ থেকে ২৫০ টাকা, কমলা ২০০ থেকে ২৫০ টাকা, মাল্টা প্রকার ভেদে ১৭০ থেকে ২০০ টাকা, বেদানা ৪০০ থেকে ৫০০ টাকা, নাসপাতি ৩০০ থেকে ৩৫০ টাকা, চেরিফল ২৫০ টাকা, আতা ২০০ টাকা, বাঙ্গি প্রতিটির দাম ৪০ থেকে ৮০ টাকা।
এছাড়াও আনারস প্রতি পিস ৮০ থেকে ১০০ টাকা ও তরমুজ ৫৫ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রয় হচ্ছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর