তৃতীয় দফায় রাজশাহীর ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ব্যালট পেপারসহ বিভিন্ন সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে বিতরণ

🗓 Saturday, 27 November 2021

👁️ ২৮ বার দেখা হয়েছে

🗓 Saturday, 27 November 2021

👁️ ২৮ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামিকাল অনুষ্ঠিত হবে।
আজ শনিবার দুপুরে উপজেলা নির্বাচন কার্য়ালয় থেকে ব্যালট পেপারসহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

রাজশাহী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এবার পবার ৭টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। আর সংরক্ষিত সদস্য ৭৬ জন এবং সাধারণ সদস্য পদে ২৪০ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। এ ৭টি ইউনিয়নের ৬৮টি ভোট কেন্দ্রের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ বা ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ৪৭টি কেন্দ্র। মোট ভোটার সংখ্যা রয়েছে ১ লক্ষ ৫৯ হাজার ২১২ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৮০ হাজার ৮১ জন আর মহিলা ভোটার রয়েছে ৭৯ হাজার ১৩১ জন।

এদিকে, এবার মোহনপুর ৬টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। আর সংরক্ষিত সদস্য ৬০ জন এবং সাধারণ সদস্য পদে ২০৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। এ ৬টি ইউনিয়নের ৫৮টি ভোট কেন্দ্রের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ বা ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ১৬টি কেন্দ্র। মোট ভোটার সংখ্যা রয়েছে ১ লক্ষ ২২ হাজার ৫৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬০ হাজার ৬৯৬ জন আর মহিলা ভোটার রয়েছে ৬১ হাজার ৩৫৭ জন।

নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হয় এজন্য আনসার, পুলিশ, র‌্যাব ও বিজিবি’র সদস্যরা কাজ করবেন। এছাড়াও নির্বাচনী মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর