বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
আওয়ামী লীগের ত্যাগী নেতা হিসেবে মূল্যায়নের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন মোহনপুর উপজেলার ৩ নম্বর রায়ঘাটি ইউনিয়নের সুরঞ্জিত সরকার।
রোবাবর (২৪ অক্টোবর) দুপুর দুইটায় রাজশাহী সংবাদিক ইউনিয়নের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি তার লিখিত বক্তব্যে আরও বলেন, তিনি ২০১৬ সাল একই ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকার প্রার্থী ছিলেন। এই বছরও তিনি নৌকা প্রতীকের প্রত্যাশী ছিলেন। তবে শেষ পর্যন্ত অন্য কেউ পেয়েছে। তার দাবি ত্যাগী নেতা হিসেবে তাকে মূল্যায়ন করা হয়নি।
সুরঞ্জিত সরকার বলেন, তিনি সাবেক নওগাঁ কলেজ ছাত্রলীগের সভাপতি ও মহোনপুর উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য। তিনি রাজনৈতিক কারণে ২০০৫ সালে রাস্তা অবরোধ মামলায় ২২ দিন ও ২০০৭ সালে ১/১১ এর সময় যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হয়ে শারীরিক নির্যাতনসহ ১৪ মাস ১০ দিন কারা ভোগ করেছেন।
এছাড়া ২০১৪ সালের জাতীয় নির্বাচনের পর নাশকতাকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় জামায়াত-বিএনপির হামলার শিকার হয়ে গুরুতর জখম হই। আমিসহ পরিবার, আত্মীয়-স্বজন আওয়ামী লীগ। আমার রায়ঘাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনী এলাকায় আমি ছাড়া অন্য কোন প্রার্থী নির্বাচনী প্রচার প্রচারনায় নেই। প্রতিহিংসার কারণে ও অন্য কোন ভাবে প্রভাবিত হয়ে ইউনিয়নের নির্বাচিত কমিটি ভেঙ্গে দিয়ে বিদ্রোহী প্রার্থীর ছেলেকে দলীয় মনোনয়ন পাইয়ে দেয়া হয়েছে।
কেন্দ্রে প্রেরিত প্রার্থী তালিকায় ১ নম্বরে বাবল হোসেন ও আমাকে ৫ (পাঁচ) নাম্বারে নাম দিয়ে পাঠায়। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বিদ্রোহী ও বিদ্রোহী পরিবারের কোন সদস্যকে দলীয় পদ পদবী ও দলীয় মনোনয়ন না দিয়ে দূর্দিনের ত্যাগিদের মূল্যায়ন করার ঘোষণা দেয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয় সকল তথ্য সঠিক ভাবে না পৌছানোই তিনি মনোয়ন পাননি।
এছাড়া তিনি এক প্রশ্নের উত্তরে বলেন, আমি আওয়ামী লীগকে ভালোবাসি, তাই দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে আমি নির্বাচন করবো না। তবে প্রত্যাশা রাখি আমাকে নির্বাচনের সুযোগ দেবে আওয়ামী লীগ।