দুঃস্থদের মাঝে রাজশাহীর ডিসি’র খাদ্যসামগ্রী বিতরণ

🗓 Thursday, 29 April 2021

👁️ ৮ বার দেখা হয়েছে

🗓 Thursday, 29 April 2021

👁️ ৮ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আফসানা মিমির প্রতিবেদনে…

করোনাভাইরাস পরিস্থিতিতে সমাজের পিছিয়ে পড়া রাজশাহীর দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার বিকালে রাজশাহী রিভারভিউ কালেক্টরেট স্কুল মাঠে জেলা প্রশাসক আব্দুল জলিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০০ জন মানুষের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার- খাদ্যসামগ্রী প্রদান করেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে প্রত্যককে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি পেয়াজ ও ১ লিটার করে সয়াবিন তেল দেয়া হয়।

ছাড়া খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শাহানা আক্তার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম, (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক ও (শিক্ষ ও আইসিটি) কল্যাণ চন্দ্র প্রমুখ এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর