বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…
জাপান সাগরে দুটি ব্যাপক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পরে এটাই উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা। যুক্তরাষ্ট্র এবং জাপান ওই ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর নিশ্চিৎ করেছে। একই সঙ্গে এর নিন্দা জানিয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া।
তারা আরো বলচে, বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষায় নিষেধাজ্ঞা রয়েছে পিয়ংইয়ংয়ের ওপর। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশনের অধীনে তাদের এমন অস্ত্রের পরীক্ষাকে হুমকি হিসেবে বিবেচনা করা হয়।
এছাড়া, এর মাত্র কিছুদিন আগে ইয়েলো সাগরে তারা দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে।তবে তা বিধ্বংসী ছিল না। জাপান বলেছে, সর্বশেষ পরীক্ষা করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ তাদের জলসীমায় পড়েনি।
ওদিকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সামরিক শক্তির বিষয়ে দেখাশোনা করে ইউএস প্যাসিফিক কমান্ড। তারা বলেছে, উত্তর কোরিয়ার এই পরীক্ষা এতটাই জোরালো করে তোলে যে, তারা হুমকি দিচ্ছে। উত্তর কোরিয়ার অবৈধ অস্ত্র বিষয়ক কর্মসূচি প্রতিবেশী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে।
তবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।