দুর্গাপুর পৌরসভা নির্বাচনে টুলু’র মনোনয়নপত্র উত্তোলন

🗓 Tuesday, 26 January 2021

👁️ ২৩ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 26 January 2021

👁️ ২৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকেঃ

 

রাজশাহীর দুর্গাপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রভাষক আমিনুল হক টুলু মনোনয়নপত্র উত্তোলন করেছেন। সোমবার দুপুরে উপজেলা নির্বাচন অফিস থেকে তিনি আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এই মনোনয়নপত্র উত্তোলন করেন। আমিনুল হক টুলু সাবেক উপজেলা আওয়ামীলীগের কার্যনিবার্হী কমিটি সদস্য ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি।

মনোনয়নপত্র উত্তোলনকালে উপস্থিত ছিলেন, ৫নং ঝালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহার আলী, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শমসের আলী, দেলুয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ বাচ্চু, আওয়ামীলীগ নেতা শিক্ষক রফিকুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক শিমুলসহ স্থানীয় নেতা কর্মিরা।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দুর্গাপুর পৌর নির্বাচন উপলক্ষে সোমবার পর্যন্ত মেয়র পদে ৭ জন, কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। মনোনয়পত্র দাখিলের শেষ তারিখ আগামি ২ ফেব্রুয়ারি। এই পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামি ২৮ ফেব্রয়ারি।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর