বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…
দেশজুড়ে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে রাজশাহী কলেজ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক, রাজশাহী সাংবাদিক ইউনিয়ানের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক তানজিমুল হক, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, মহানগর হিন্দু-বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রহক ওয়ালিউর রহমান বাবু, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ও সাবেক সভাপতি বাবর মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, অর্থ সম্পাদক মাহাবুল ইসলাম, দফতর সম্পাদক হাসনাত হাকিম, নির্বাহী সদস্য আবু সাঈদ রনি, সদস্য তানজিলা আক্তার, বদরুজ্জামানসহ রিপোর্টার্স ইউনিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশে ধর্মনিরপেক্ষতার বীজ বপন করেছিলেন। যেটা এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান এসব পরিচয়ের থেকেও আমাদের বড় পরিচয় হচ্ছে আমরা মানুষ। আমরা ধর্মের মূল বিষয়টা না জেনেই নানান রকম সাম্প্রদায়িক দাঙ্গায় জড়িয়ে পড়ছি এবং নির্যাতিত নিপীড়িত হচ্ছি। স্বাধীন দেশে ধর্মনিরপেক্ষ ভাবে বাঁচার ও মিলে মিশে থাকার কথা ছিল কিন্তু তা আজ বিনষ্ট হয়েছে। কুমিল্লার একটা ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে বিভিন্ন জায়গায় ঘটা দাঙ্গার সুষ্ঠু বিচার চাই।