বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
রাজশাহী, নোয়াখালী, সিলেটসহ দেশব্যাপি অব্যাহত ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন, গণঅবস্থান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে মহানগরীর সাহেব বাজার জিরোপেয়েন্টে ধর্ষণবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে জিরোপয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা গণঅবস্থান এবং গণস্বাক্ষর কর্মসূচী পালন করে।
মানববন্ধন, গণঅবস্থান ও বিক্ষোভ মিছিলে রাজশাহী মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন ছাত্র সংগঠন ও বিভিন্ন শ্রেণির পেশার মানুষজন উপস্থিত ছিলেন। এসময় শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে ধর্ষণবিরোধী নানা শ্লোগান দেন।
বক্তাগণ বলেন, দেশব্যাপি নারী ও শিশুর ওপর যে নির্যাতন নেমে এসেছে তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, নারীরা কোথাও নিরাপদ না। তাই সরকারের প্রতি আহ্বান অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। এছাড়া ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত রাজপথ ছাড়া হবে না বলে হুঁশিয়ারী দেন শিক্ষার্থীরা।