দ্বিতীয় দফায় রাজশাহীর ১৬ ইউনিয়নে ১১ নভেম্বর ভোট গ্রহণ

🗓 Thursday, 30 September 2021

👁️ ২৩ বার দেখা হয়েছে

🗓 Thursday, 30 September 2021

👁️ ২৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

দেশে দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজশাহীর দুইটি উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা করা হয়েছে। ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ নভেম্বর।
আজ বৃহস্পতিবার সকালে রাজশাহীর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দ্বিতীয় ধাপে রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে গোদাগাড়ীর নয়টি ও তানোরের সাতটি ইউনিয়ন পরিষদ রয়েছে।
নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। আর মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর