নওগাঁর ইউপি সদস্য হত্যাকান্ডের সঠিক তদন্ত ও দ্রুত ন্যায় বিচারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

🗓 Thursday, 23 September 2021

👁️ ৭ বার দেখা হয়েছে

🗓 Thursday, 23 September 2021

👁️ ৭ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

নওগাঁ পোরশা উপজেলার মশিদপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আতিফর রহমান হত্যাকান্ডের সঠিক তদন্ত ও দ্রুত ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে মহানগরী একটি রোঁস্তরায় সংবাদ সম্মেলনের আয়োজন করে আতিফর রহমানের পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আতিফর রহমানের বড় ছেলে মেহেদী হাসান রানা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার বাবা সবেক ইউপি সদস্য আতিফর রহমানকে ২০১৭ সালের ৭ অক্টোবর দুপুরে নৃশংসভাবে হত্যা করেন বিএনপি ও জামাত নেতা আনোয়ার হোসেন, তৌফিকুর রহমান শাহ। পুলিশ তদন্ত শেষে ৩ বছর পরে ২০২০ সালে হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় নওগাঁ আদালতে চার্জশিট প্রদান করে কিন্তু এ ঘটনায় জড়িতদের অনেকের নাম বাদ দেওয়ায় আমি বাদী হিসেবে নারাজি দেই। পরে আদালত সিআইডিকে তদন্তভার প্রদান করলে আজও তদন্ত চলছে এখন পর্যন্ত সিআইডি পুলিশ আদালতে চার্জশিট জমা দেয়নি।

বর্তমানে আসামীরা সবাই এখন জামিনে থাকায় আমার পরিবারকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছেন মামলাটি তুলে নেওয়ার জন্য ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মৃত আতিফর রহমানের সহধর্মিনী মারজানা বেগম ও ছোট সন্তান পারভেজ মোশাররফ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর