নওগাঁয় ৬ টি অস্ত্রসহ ২ জন শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-৫

🗓 Monday, 23 August 2021

👁️ ৪ বার দেখা হয়েছে

🗓 Monday, 23 August 2021

👁️ ৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

 

নওগাঁয় অভিযান পরিচালনা করে ০৬টি অবৈধ অস্ত্রসহ ০২ জন শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
আজ সোমবার দুপুরে র‌্যাব-৫ এর প্রধান কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন, র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জিয়াউর রহমান তালুকদার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে গতকাল সন্ধ্যায় নওগাঁ জেলার নিয়ামতপুর আড্ডা বাজার এলাকায় থেকে ২ জন শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার কিবরিয়া রাজুর ছেলে হৃদয়, একই এলাকার আফাজের ছেলে শিশির। এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশী রিভলবার, ৫টি ওয়ান শুটারগান ও ০১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাকৃতরা স্বীকার করেছে, তারা অস্ত্রগুলো চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ক্রয় করে অটোরিক্সায় করে নওগাঁ নিয়ে যাচ্ছিল। পরবর্তীতে অস্ত্রগুলো ট্রাকে করে নওগাঁ হতে বগুড়ায় নিয়ে যাবার কথা ছিলো। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
সংবাদ সম্মেলনে মেজর আশরাফুল ইসলাম, মেজর শাকিব, মেজর মোরশেদ হাসানসহ র‌্যাবের উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর