নাটোরের এমপি শিমুলের বিরুদ্ধে রাজশাহীর বোয়ালিয়া থানায় জিডি

🗓 Monday, 2 August 2021

👁️ ২২ বার দেখা হয়েছে

🗓 Monday, 2 August 2021

👁️ ২২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

নাটোর-২ আসনের এমপি শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

গত ২৯ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সরকার সুজিত কুমার, জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চয়তা চেয়ে এ জিডি করেন।
জিডিতে তিনি উল্লেখ করেন, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন শিক্ষক এবং বর্তমানে বিভাগের সভাপতির দায়িত্ব পালন করছি। মহান মুক্তিযুদ্ধ বিষয়ে আমি চারটি গ্রন্থ রচনা করেছি। তার মধ্যে একটি নাটোর জেলার ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক। ২০০৯ সালে এই গ্রন্থটি প্রকাশিত হয়।

ওই গ্রন্থে নাটোর সদর আসনের (নাটোর-২) এমপি শফিকুল ইসলাম শিমুলের পিতার নাম রাজাকারের তালিকায় স্থান পেয়েছে। প্রথম গ্রন্থের ৩১০ পৃষ্ঠা, প্রথম সংস্করণের ৩৬১ পৃষ্ঠায় এবং দ্বিতীয় সংস্করণের ৬০০ পৃষ্ঠায় রাজাকার হাসান আলীর নাম মুদ্রিত হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া মডেল থানায় করা জিডিতে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়েছেন অধ্যাপক সুজিত কুমার সরকার। জিডির তদন্ত কর্মকর্তা এসআই নাদিম উদ্দিন জানান, গত ২৯ জুলাই জিডিটি বোয়ালিয়া মডেল থানায় রেকর্ড করা হয়েছে। বাদি-বিবাদিসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এবং হুমকির সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর